মালদা

৭ দফা দাবি নিয়ে গাজোল উত্তর মণ্ডল বিজেপির পক্ষ থেকে প্রধানকে ডেপুটেশন ও ধরনা কর্মসূচী

গাজোল ব্লকের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচপাড়া এলাকায় গাজোল উত্তর মণ্ডল বিজেপির পক্ষ থেকে আজ একটি ডেপুটেশন কর্মসূচী করা হয়। ৭ দফা দাবি নিয়ে তারা আজ প্রধানকে ডেপুটেশন দেন। তাদের দাবি গুলি ছিল গাজোল ২ নম্বর অঞ্চলের অন্তর্গত মশালদিঘী থেকে হাতিমারি পর্যন্ত রাস্তাটি দ্রুত পিচ রাস্তায় তৈরি করতে হবে, পানীয় জলের সমস্যা মেটাতে হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও ১০০ দিনের প্রকল্পের অন্তর্গত দুর্নীতি বন্ধ করা ও স্বচ্ছতা আনা সহ মোট ৭ দফা দাবি নিয়ে আজ তারা ডেপুটেশন দেন এবং ধরনায় বসেন। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের সাথে প্রধান ও বিডিও দেখা করে কথা বলবেন না ততক্ষণ পর্যন্ত তারা ধরনায় বসে থাকবেন।